ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

বাজার সিন্ডিকেট ভাঙার প্রক্রিয়া উদ্ভাবন করে কাজ করছি: কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  4:02 PM

news image

কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বলেছেন, বাজারে সিন্ডিকেট বলতে কিছু থাকলে সেটি কীভাবে ধ্বংস করা যায়, সেটির প্রক্রিয়া কি-তা উদ্ভাবন করে কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে এ তথ্য জানান কৃষিমন্ত্রী। আব্দুস শহীদ বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। হাটবাজারে যারা মজুতদারি করে তাদের অনুরোধ করবো তারা যেন এ হারাম ব্যবসা না করেন। অনুরোধ করি রমজান মাসে যাতে আমরা সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারি সেজন্য সহযোগিতা করবেন। এ সময় বাজার সিন্ডিকেট ভাঙার কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, বাজারে সিন্ডিকেট বলতে কিছু থাকলে সেটি কীভাবে ধ্বংস করা যায়, সেটির প্রক্রিয়া কি- তা উদ্ভাবন করে কাজ শুরু করেছি যাবে বাজার নিয়ন্ত্রণে রাখা যায়। কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার, ব্রি’র মহাপরিচালক মো. শাহজাহান কবীর, ইরি’র বাংলাদেশ প্রতিনিধি হুমনাথ ভান্ডারি, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচাক বাদল চন্দ্র বিশ্বাস প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম