ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বাউফল প্রেসক্লাবের নতুন সভাপতি আমিরুল সাধারণ সম্পাদক ডিউক

#

জহিরুল ইসলাম

৩১ ডিসেম্বর, ২০২১,  2:42 AM

news image

পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের ২০২১-২২ মেয়াদে নির্বাহী  কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আমিরুল  ইসলাম। চতুর্থ বারের মতো সাধারণ  সম্পাদক নির্বাচিত হয়েছেন এম. অহিদুজ্জামান ডিউক। নির্বাচনী কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা  নির্বাহী অফিসার মো. আল-আমিন, প্রিজাইডিং অফিসার  ও সহকারী কমিশনার (ভূমি) মো. বায়জিদুর রহমান, সহ- প্রিজাইডিং সামাজ সেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, 

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক দায়িত্ব পালন  করেছেন।  ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা  পর্যন্ত ৪০ সদস্যর ভোট গ্রহণ শেষে ১৩ সদস্যের নির্বাহী  কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন  পরিচালনা কমিটি। সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ  খানকে হারিয়ে আমিরুল ইসলাম সভাপতি, সাবেক সাধারণ  সম্পাদক মো. জলিলুর রহমানকে হারিয়ে এম. অহিদুজ্জামান  ডিউক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ- সভাপতি প্রভাষক মু. মঞ্জুর মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক  প্রভাষক মো. জসীম উদ্দিন, কোষাধ্যক্ষ প্রভাষক মো. ফারুক  হোসেন, দপ্তর সম্পাদক সহ-অধ্যাপক ইউসুব আলম সেন্টু,  প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামরুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক, ক্রিড়া সম্পাদক মো.  নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম, কার্য নির্বাহী সদস্য  মুহাম্মাদ আসাদুজ্জামান সোহাগ, মো. দেলোয়ার হোসেন,  এবিএম মিজানুর রহমান ও কামরুজ্জামান বাচ্চু নির্বাচিত  হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম