ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল আফগানিস্তান

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৫,  1:51 PM

news image

কয়েক দিন আগেই জানা গিয়েছিল আসন্ন এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে খেলবে বাংলাদেশ। এবার সেই সিরিজের দিনক্ষণ চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।  রোববার (২৪ আগস্ট) সূচি ঘোষণার পর এই সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা এই বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক অংশীদারিত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। দর্শকরা উত্তেজনাপূর্ণ ম্যাচ ও শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন বলে আমরা আশাবাদী। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, আমরা আফগানিস্তানের বিপক্ষে এই প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চকর হোয়াইট-বল সিরিজের অপেক্ষায় আছি, যা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এশিয়া কাপের পর এই সফর আমাদের জন্য মূল্যবান প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি করবে। পাশাপাশি আমাদের দুই বোর্ডের পারস্পরিক শ্রদ্ধা ও সুদৃঢ় সম্পর্ককেও তুলে ধরে। সিরিজটি আয়োজনের জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের সহযোগিতার মনোভাবকে সাধুবাদ জানাই। আসন্ন এই সফরে আফগানদেন বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। আগামী ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে এই সফর শুরু হবে। আর বাকি দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম