ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

বাংলাদেশ-ভারত ম্যাচকে ঘিরে থাকবে ৫ স্তরের নিরাপত্তা

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২২,  3:25 PM

news image

বাংলাদেশ ও ভারতের ক্রিকেট ম্যাচকে সামনে রেখে হোটেল, সড়ক ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার  কৃঞ্চপদ রায়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে স্টেডিয়ামে নিরাপত্তার মহড়া শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট দল চট্টগ্রামে সফরের সময় পরিকল্পিতভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, চট্টগ্রামে ইতোপূর্বে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। সেই ম্যাচগুলোতে কঠোর নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করেছিলাম, সেটা ব্যবস্তবায়নও করেছি। সেই অভিজ্ঞতার আলোকে যে নিরাপত্তা নেওয়া প্রয়োজন, সেই ধরনের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। 

হোটেল থেকে মাঠে খেলোয়াড়দের আসা-যাওয়া থেকে শুরু করে সার্বক্ষণিক পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। র‌্যাব ও সোয়াটের পাশাপাশি নিয়োজিত থাকবে পুলিশের বিশেষায়িত ইউনিট। এই সফরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।  পাশাপাশি চলমান উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বিবেচনায় বিশেষ প্রস্তুতি রয়েছে। এদিকে সিএমপির সোয়াত এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল  মহড়ায় অংশ নেয়। সম্ভাব্য সন্ত্রাসী ঘটনা কীভাবে মোকাবিলা করা হবে ও বোমা বিস্ফোরণের মতো জরুরি পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, সে বিষয়ে সিএমপির এই ইউনিটসমূহ মহড়া দিয়েছে। বাংলাদেশ বনাম ভারত ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ১০ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই মাঠে ১৪ ডিসেম্বর টেস্ট ম্যাচ শুরু হবে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের টিকিট পাওয়া যাবে ৯ ডিসেম্বর নগরের বিটাক মোড় ও এমএ আজিজ স্টেডিয়ামে। অবিক্রিত থাকলে ১০ ডিসেম্বর ম্যাচের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে। যেখানে গ্র্যান্ড স্ট্যান্ড/ রুফটপ এক হাজার ৫০০ টাকা, আন্তর্জাতিক গ্যালারি এক হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, পূর্ব গ্যালারি ৩০০ টাকা ও পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম