ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

বাংলাদেশ দূতাবাস ফ্রান্সে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উদযাপন

#

২৩ নভেম্বর, ২০২৪,  4:47 PM

news image

ইয়াছির আরাফাত খোকন, বিশেষ প্রতিদিনি: বাংলাদেশ মিশনের  উদ্যোগে বাংলাদেশের সাথে মিল রেখে সশস্ত্র বাহিনী দিবস  প্যারিসে ২১ নবেম্বর টাউন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত  খন্দকার এম তালহা অনুষ্ঠান পরিচালনা করেন ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে  বাংলাদেশ এবং ফ্রান্স উভয় দেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাসহ ফ্রান্সে নিযুক্ত বন্ধু প্রতীম বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তারা, ফ্রান্সের সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী বিভিন্ন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এবং ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দরা। এছাড়া বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান এনডিসি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের  অভ্যর্থনা জানান। রাষ্ট্রদূত এবং প্রতিরক্ষা উপদেষ্টা তাদের বক্তব্যে তৎকালীন সময়ে ‘সশস্ত্র বাহিনী’ গঠনের প্রয়োজনীয়তা ও প্রেক্ষাপট তুলে ধরেন এবং দেশমাতৃকার সেবায় সশস্ত্র বাহিনীসহ অন্যদের আত্নত্যাগের কথা গভীরভাবে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতির অহংকার। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীসহ সম্মিলিত বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনী গঠন করা হয় এবং মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাথা জাতি আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যগণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সম্প্রীতি  দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময় বন্যাপরিস্থিতি মোকাবিলা, শিল্পকারখানায় নিরাপত্তা প্রদানসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে জনগণের পাশে থেকেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম