ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পথে ২৪ রোহিঙ্গা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২২,  3:30 PM

news image

বাংলাদেশে আশ্রিত রো‌হিঙ্গা‌দের মধ্যে থে‌কে প্রথম ধাপে মা‌র্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হ‌য়ে‌ছেন ২৪ জন রো‌হিঙ্গা। বৃহস্প‌তিবার (৮ ডি‌সেম্বর) সকা‌লে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের একজন কর্মকর্তা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, প্রথম ধা‌পে ২৪ জন রো‌হিঙ্গা পুনর্বাস‌নের উদ্দেশে যুক্তরা‌ষ্ট্রে যা‌চ্ছেন। যুক্তরাষ্ট্র বছরে ৩০০ থেকে ৮০০ রোহিঙ্গা নেবে বলে গতকাল জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম