ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি ‘জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা হিসেবে কাজ করবে’ ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে মার্কিন হামলা ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের

বাংলাদেশ থেকে গৃহকর্মী ও নিরাপত্তাকর্মী নেবে মালয়েশিয়া

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২৩,  3:14 PM

news image

মালয়েশিয়ার শ্রমবাজারে আবেদনের কোটা স্থগিতে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তিনি জানান, বাংলাদেশ থেকে গৃহকর্মী ও নিরাপত্তাকর্মী নেবে কুয়ালালামপুর। সোমবার (২০ মার্চ) সকালে দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বৈঠক শেষে আহমেদ মুনিরুছ সালেহীন সাংবাদিকদের বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজারে আবেদনের কোটা স্থগিতে উদ্বেগের কারণ নেই। চাহিদাপত্র অনুযায়ী আবেদনকারীদের মালয়েশিয়ায় যেতে বাধা নেই।’ তিনি বলেন, কোন প্রক্রিয়ায় কর্মী নেয়া হবে এবং খরচ কত পড়বে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এর আগে গত শনিবার (১৮ মার্চ) মালয়েশিয়ায় কর্মী নিয়োগে হঠাৎ অনুমোদন স্থগিত করে দেয় দেশটি। এ নিয়ে মালয়েশিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের মধ্যে শঙ্কা দেখা দেয়। এদিকে মালয়েশিয়ায় বিভিন্ন খাতে আড়াই লাখ কর্মীর চাহিদাপত্র থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার কর্মী গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম