ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সমতাভিত্তিক সম্পর্ক গড়তে চায় যুক্তরাষ্ট্র, বাণিজ্যে জোর পল্লী উন্নয়ন দিবস: স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী স্বপ্নের কারিগর উনাহির দুই পায়ে মরক্কোর নতুন ইতিহাস

বাংলাদেশে ছাত্র বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ ও সহিংসতা: মার্কিন সিনেটের নিন্দা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৪,  12:40 PM

news image

বাংলাদেশে ছাত্র বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ ও সহিংসতার জন্য নিরাপত্তা বাহিনীর নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে মার্কিন সিনেট। বিবৃতিতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আহ্বানও জানানো হয়েছে। এতে বলা হয়, সংকট সমাধানে র‍্যাবও মাঠে ছিল, যারা ইতোমধ্যেই ভয়ংকর মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত। বিক্ষোভকারীদের ন্যায্য অভিযোগে জড়িত হওয়ার পরিবর্তে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‌্যাব) বাংলাদেশ নিরাপত্তা বাহিনী নৃশংস বলপ্রয়োগ করে শত শত বিক্ষোভকারীকে হত্যা করে এবং আরও হাজার হাজারকে গ্রেপ্তার ও আহত করে। শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। আমরা নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারকে সম্মান এবং তাদের অভিযোগের সমাধান করার জন্য  বাংলাদেশি কর্তৃপক্ষকে আহ্বান জানাই। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে যারা তাদের মর্যাদার জন্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সংগ্রাম করছে। আমরা বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলতে থাকব এবং এই ধরনের অপব্যবহারের সঙ্গে জড়িতদের জবাবদিহি চাই। সূত্র : চ্যানেল২৪

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম