ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমনা পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নাগরিকদের ভ্রমণ সতর্কতা

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৩,  10:36 AM

news image

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ঘিরে বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে। মঙ্গলবার অস্ট্রেলিয়া হাইকমিশন তাদের ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করে এই সতর্কতা জারি করে। এতে বলা হয়েছে, আগামী বছরের জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের আগে বিক্ষোভ, সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বাড়তে পারে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই এসব রাজনৈতিক কর্মকাণ্ড সহিংস হয়ে উঠতে পারে। এ কারণে নাগরিকদের বিক্ষোভ, সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, একই কারণে গতকালই ঢাকাসহ সারাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাসও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম