ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

বাংলাদেশের প্রাক-নির্বাচনী পরিস্থিতি এখনো নাজুক

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৫,  11:02 AM

news image

আইআরআইয়ের মূল্যায়ন রিপোর্ট

আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি এখনো নাজুক। গত ২০-২৪ অক্টোবর সংস্থাটি বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল্যায়ন করতে মিশন পরিচালনা করে। 

প্রতিবেদন অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ১১টি কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ নামে ৮৪টি প্রস্তাবনার একটি সংস্কার রূপরেখা তৈরি করেছে। যা দেশের প্রায় সব গণতান্ত্রিক কাঠামোকে স্পর্শ করে। তবে প্রক্রিয়াগত অস্পষ্টতা, রাজনৈতিক মতবিরোধ ও সময়সূচি নিয়ে অনিশ্চয়তার কারণে কার্যকর বাস্তবায়ন এখনো দেরিতে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশন ভোটার অংশগ্রহণ বাড়াতে প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে এবং নিরাপত্তা জোরদারের জন্য সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে। তবে প্রাক-নির্বাচনী সহিংসতা, প্রশাসনের নিরপেক্ষতা ও নিরাপত্তা বাহিনীর প্রতি অবিশ্বাস এখনো চ্যালেঞ্জ।

এ ছাড়া রিপোর্টে বলা হয়েছে, যুব-নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল এবং প্রথমবার ভোট দিতে আসা তরুণ ও প্রবাসী ভোটাররা নির্বাচনী প্রক্রিয়ায় নতুন প্রাণ যোগ করেছে। তবে মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব, নারীদের সীমিত অংশগ্রহণ এবং ধর্মীয় কঠোর মতাদর্শের উত্থান দেশের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করতে পারে।

আইআরআই প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক সংস্কারের সফলতা নির্ভর করবে- জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, স্বচ্ছ নির্বাচনী প্রশাসন ও রাজনৈতিক দলের বিশ্বাসযোগ্য অংশগ্রহণের ওপর। মিশনটি দেশে ২১টি বৈঠক করেছে, যেখানে ৫৯ জন অংশগ্রহণকারী ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম