ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা, বাদ পড়লেন মাহমুদউল্লাহ

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  3:08 PM

news image

আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইসিসি ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণার সময় নির্ধারণ করেছে। আইসিসির বেঁধে দেয়া সময়ের একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা করল টি-টোয়েন্টি বিশ্বকাপের জাতীয় দল। বুধবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সেই দলেই জানা যায়, মাহমুদউল্লাহ থাকছেন না দলে। মাঠে ব্যাট হাতে তার বাজে পারফরম্যান্সই সর্বনাশ করে দিয়েছে। উঁচু গলায় তার হয়ে কথা বলার মানুষটিও নেই। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও অভিজ্ঞ এই ক্রিকেটারকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়ার পথ খুঁজছিলেন। তাকে বিশ্বকাপের দলেই রাখা হলো না শেষমেশ। ইঙ্গিতটা অবশ্য আগে থেকেই মিলছিল। গতকাল সংবাদ সম্মেলনে পাপন আভাস দিচ্ছিলেন, কম্বিনেশনের কারণে হয়তো জায়গা নাও হতে তার। অবশেষে সে আভাসটাই সত্যি হলো। বিশ্বকাপ দলে জায়গা হলো না তার। 

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-

লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই : শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম