ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বলিউডে মিথিলার অভিষেক

#

বিনোদন ডেস্ক

১৮ নভেম্বর, ২০২১,  5:43 PM

news image

অবশেষে মুক্তি পেলো বাংলাদেশের মিস ইউনিভার্স তানজিয়া জামান মিথিলা অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘রোহিঙ্গা’। গত ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। অ্যাপেল টিভিতে সিনেমাটি দেখা যাচ্ছে। সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ সিনেমার সহকারী পরিচালক হায়দার খান। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত বলিউডে অভিষেক ঘটেছে মিথিলার।

সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক স্যাঙ্গে। সালমান খান অভিনীত ‘রাধে’ সিনেমায় খলনায়ক হিসেবে অভিনয় করেছেন তিনি। মিথিলা বলেন, এই সিনেমার গল্প খুবই আবেগের। সত্য ঘটনা অবলম্বনে সিনেমার গল্প নির্মিত হয়েছে। একজন বাংলাদেশি অভিনেত্রী হিসেবে প্রথম বলিউডে কাজ করেছি। সিনেমাটা মুক্তি পেয়েছে দেখে ভালো লাগছে। আমি চাই সবাই সিনেমাটি দেখুক এবং তাদের মত প্রকাশ করুক। রোহিঙ্গা ও হিন্দি ২ ভাষায় ডাবিং হয়েছে সিনেমাটির। থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি জায়গায় এর শুটিং হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম