ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২৪,  3:24 PM

news image

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। গত বছর বল হাতে দুর্দান্ত ছিলেন বাঁহাতি এই স্পিনার। তারই পুরস্কার হিসেবে জায়গা পেলেন বর্ষসেরা ওয়ানডে একাদশে। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে গত বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন নাহিদা। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে। নাহিদা হতাশ করেননি তাতে। পাঁচ বলে ৭ রান দিয়ে শিকার করেছেন দুই উইকেট। বাংলাদেশও পায় সহজ এক জয়। এছাড়া প্রথম ও তৃতীয় ম্যাচে নেন তিনটি করে উইকেট। ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজেও নাহিদার পারফরম্যান্স ছিল দারুণ। তিন ম্যাচে ১৫ গড়ে তার শিকার ছয় উইকেট। বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি পাঁচ ক্রিকেটার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। এছাড়া নিউজিল্যান্ডের দুই, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার আছেন একাদশে।

বর্ষসেরা একাদশ:  চামারি আতাপাত্তু (অধিনায়ক), ফিবি লিচফিল্ড, এলিসা পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি, ন্যাট সিভার-ব্রান্ট, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম