ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

বরগুনায় কিশোরী ধর্ষণ: অভিযুক্ত বাবা ও ছেলে আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০২২,  4:46 PM

news image

বরগুনায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কিশোরীর মা বাদী হয়ে বরগুনা থানায় ধর্ষণের মামলা করেছেন।  গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে— পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ( ৫২) ও তার ছেলে আরিফ (২১)।  রোববার রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর মা জানান, মেয়ের বাবা নেই,

আমি তরকারি বিক্রি করে রোজগার করে খাই। কাজের প্রয়োজনে সারাক্ষণ বাহিরে থাকতে হয়। এ সুযোগে আমার মেয়েকে ধর্ষণ করেছে নুরুল ইসলাম ও তার ছেলে। ভুক্তভোগী কিশোরী বলেন, নুর ইসলাম আমাকে বিয়ের প্রলোভনে কয়েকবার ধর্ষণ করেছেন। এ ঘটনা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার ছেলে আরিফও আমাকে ধর্ষণ করে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলে তিনি বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেন। পরে বরগুনা থানার অফিসার ইনচার্জ বিষয়টি আমলে নিয়ে একটি টিম পাঠিয়ে রাত সাড়ে ১২টায় প্রথমে নুর ইসলামকে থানায় ধরে আনে এবং আধাঘণ্টা পরে তার ছেলে আরিফকে আটক করে। এ বিষয়ে বরগুনা থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। অভিযুক্ত বাবা ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম