ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত

বটিয়াঘাটায় ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২১,  1:14 PM

news image

খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তের হামলায় তিলোত্তমা মন্ডল পুতুল (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন একই পরিবারের আরও দুইজন। উপজেলার হাটবাড়িয়া খৈয়াতলা গ্রামে ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত গভীর রাতে। সোমবার সকালে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহত পুতুল বটিয়াঘাটা উপজেলার বিত্তিশালুয়া বয়ারডাঙ্গা গ্রামের মৃত মহেন্দ্র মন্ডলের মেয়ে। গত দুইদিন আত্মীয় প্রকাশ মিস্ত্রির বাড়িতে রয়েছেন তিনি। জখম হয়েছেন প্রকাশ মিস্ত্রি ও তার স্ত্রী দীপিকা মিস্ত্রি। ঘটনাস্থলে থেকে বটিয়াঘাটা থানার এসআই প্রভাস কুমার জানান, গত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর আক্রমণ করে দুর্বৃত্তরা। প্রথমে পুতুলকে আক্রমণ করে। পুতুলের মুখে ও হাতে কুপিয়ে জখম করা হয়। এরপর ঘরে থাকা অপর দু’জন প্রকাশ মিস্ত্রি ও দীপিকা মিস্ত্রিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দীপিকা মিস্ত্রির অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কি কারণে তাদের ওপর এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা তা এখনো জানা যায়নি। বটিয়াঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন, গভীর রাতে কে বা কারা একই পরিবারের সবাইকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। একজন নিহত হলেও দু’জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম