ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৭ জেলে

#

নিজস্ব প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০২৪,  2:51 PM

news image

বৈরী আবহাওয়ার কারণে ভোলার চরফ্যাশনের দক্ষিণ ঢালচরের বঙ্গোপসাগর মোহনায় ১০ মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় সাগরে থাকা অপর জেলেরা ৩ জেলেকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন আরও ৭ জেলে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার করে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই নিখোঁজ জেলেদের উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে ট্রলার মালিকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ জেলেদের পরিচয় এখনো জানা যায়নি। তবে এসব জেলেরা ঢালচর ও চর মানিকা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। ঢালচর ঘাটের জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে ঢালচর ঘাট থেকে আকতার মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যান। দুদিন সাগরে থাকার পর বৈরী আবহাওয়ার কারণে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে আকতার মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। সাগরে থাকা অপর জেলেরা ৩ জেলেকে জীবিত উদ্ধার করলেও ৭ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার তার মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি ১০ মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। শুক্রবার বিকেলে ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১০ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। সাগরে থাকা অন্য জেলেরা ৩ জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও ৭ জেলে নিখোঁজ রয়েছে। খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে ৩টি ট্রলার সাগরে ছেড়ে গেছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার কালবেলাকে জানান, ট্রলারডুবির বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিচ্ছি। চর মানিকা জোনের নৌ কন্টিনজেন্ট কমান্ডার মো. সানোয়ার হোসেন কালবেলাকে জানান, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম