ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

বগুড়ায় প্রেম ঘটিত বিরোধের জেরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন!

#

নিজস্ব প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  2:05 PM

news image

প্রেম নিয়ে বিরোধের জেরে বগুড়া পৌর এডওয়ার্ড পার্কে মিরাজ হোসেন (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর পার্কের জগিং সেন্টার চত্বরে এ খুনের ঘটনা ঘটে। নিহত মিরাজ হোসেন বগুড়া শহরের দক্ষিণ বৃন্দাবন পাড়ার আব্দুর রহমানের ছেলে। তিনি শহরের শিববাটি এলাকায় একটি দোকানে অটোরিকশা মেরামতের কাজ করতো বলে পারিবারিক সূত্র জানান। নিহত মিরাজ এর পারিবারিক সূত্রে জানা গেছে, বগুড়া শহরের বাদুড়তলা এলাকার এক মেয়ের সঙ্গে মিরাজের প্রেমের সম্পর্ক ছিল।

বেশ কিছুদিন আগে ওই মেয়ে মিরাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গাবতলীর এক যুবকের সাথে সম্পর্ক স্থাপন করে। এনিয়ে মিরাজের সঙ্গে গাবতলীর ওই যুবকের এবং তার সাবেক প্রেমিকার বিরোধ চলছিল। এনিয়ে মিরাজকে মোবাইল ফোনে মাঝে মধ্যেই হুমকি দিয়ে আসছিল গাবতলীর ওই যুবক। প্রেমের বিষয়টি নিয়ে একে অপরকে দেখে নেওয়ার হুমকিও দিয়ে আসছিল। মঙ্গলবার বিকেলে মিরাজ গাবতলীর ওই যু্বককে পৌর পার্কে আসতে বলে। গাবতলী থেকে ওই যুবক কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে পৌর পার্কে আসে। মিরাজ ও তার এক বন্ধুকে নিয়ে পার্কে যায়। সেখানে উভয়ের সাথে দেখা হলে মারপিট শুরু হয়। একপর্যায় মিরাজের পেটে ও পাঁজরে ছুরিকাঘাত করে গাবতলী থেকে আসা কয়েকজন যুবক। এসময মিরাজকে উদ্ধার করতে গেলে তার বন্ধু নাজমুল আহত হয়। পরে নাজমুল ও মিরাজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হাসান বলেন, প্রেম ঘটিত বিষয়ে মিরাজকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। মিরাজের বন্ধু নাজমুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম