ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

বউয়ের সঙ্গে জোভানের ৩৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল

#

বিনোদন প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৪,  5:20 PM

news image

শোবিজ তারকাদের যেন বিয়ের হিড়িক পড়েছে। একের পর এক তারকার বিয়ের খবরে আনন্দে ভাসছেন ভক্তরাও। গত ১২ জানুয়ারি স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের খবর জানান জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এবার প্রকাশ্যে এলো তাদের ভিডিও। বিয়ের পর এখন পর্যন্ত নিজের স্ত্রীকে প্রকাশ্যে আনেননি জোভান। এমনকি বিয়ে নিয়ে খুব একটা কথাও বলেননি এই অভিনেতা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন জোভান। শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেন জোভান। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমাদের গল্প।’ ওই ভিডিওতে দেখা যায়, স্ত্রী নির্জনার হাত ধরে হাঁটছেন জোভান। ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডে বাজছে জোভানের একটি নাটকের গান। আর ভিডিওর ক্যাপশনে লেখা আছে— জোভান ও নির্জনার গল্প আসছে। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ৮০ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেতার কমেন্টসবক্সে। জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সার্জিন আহমেদ নির্জনা। বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন। অভিনেতার স্ত্রী পুরান ঢাকার মেয়ে। দীর্ঘদিন ধরেই পরিচয় ছিল দুজনের। পরে সেটা রূপ নেয় প্রেমের সম্পর্কে। এরপর পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। চলতি মাসের ৩১ তারিখ হবে জোভান-নির্জনার বিয়ের আনুষ্ঠানিকতা। এ প্রসঙ্গে জোভান বলেন, এখন কিছু বলা যাবে না। ৩১ জানুয়ারির পর কথা বলব। এর আগে কিছু বলব না। https://www.facebook.com/farhanjovan.live/videos/1392240381687339

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম