ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

ফ্ল্যাট থেকে ভারতীয় অভিনেতার গলিত মরদেহ উদ্ধার

#

বিনোদন প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  4:55 PM

news image

ফ্ল্যাট থেকে ভারতীয় মারাঠি অভিনেতা ও নির্মাতা রবীন্দ্র মহাজানির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আট মাস ধরে পুনেতে ওই ফ্ল্যাট ভাড়া করে একা বসবাস করছিলেন তিনি। শুক্রবার সেখান থেকেই তার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবীন্দ্র মহাজানি বলিউডে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা গশমীর মহাজানির বাবা তিনি। মরদেহ পচন ধরায় তীব্র গন্ধ পান প্রতিবেশীরা। এরপরই পুলিশে খবর দেন তারা। পুলিশ এসে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখতে পান, ৭৭ বছর বয়সী এই অভিনেতার মরদেহ। পুলিশে ধারণা, তিন দিন আগেই মারা গেছেন রবীন্দ্র মহাজানি। মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রবীন্দ্র মহাজানি মারাঠি সিনেদুনিয়ার বিনোদ খান্না হিসেবে পরিচিত ছিলেন তিনি। ১৯৬৯ সালে উৎপল দত্ত, অমিতাভ বচ্চন অভিনীত ‘সাত হিন্দুস্তানি’ ছবির সুবাদেই অভিনয়ে হাতেখড়ি হয় তার। ৫০ বছরের ফিল্মি কেরিয়ারে বেশ কিছু কাজে নজর কেড়েছেন তিনি। তার ছেলে গশমীর মহাজানিকে ‘ঝলক দিখলাজা’, ‘তেরে ইশক মে ঘায়েল’, ‘ধর্মবীর’, ‘ইমলি’ নামে একধিক টেলি সিরিজে দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম