ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ফের মা হতে যাচ্ছেন ইভলিন

#

বিনোদন ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩,  8:14 PM

news image

ফের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা। তুষাণ ভিন্দি-ইভলিন শর্মা দম্পতির এটি দ্বিতীয় সন্তান। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে ইভলিন লিখেন— ‘তোমাকে জড়িয়ে ধরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, ‘দ্বিতীয় সন্তান আসছে।’ ২০১৮ সালে পরিচয় হয় ইভলিন-তুষাণের। এক বন্ধুর পরিকল্পনা মাফিক ব্লাইন্ড ডেটে যান তারা। ২০১৯ সালে সিডনি হারবার ব্রিজের ওপর হাঁটু গেড়ে বসে ইভলিনকে বিয়ের প্রস্তাব দেন তুষাণ। তখন তাদের চারপাশে গিটার বাজছিল। ২০১৯ সালে বাগদান সারেন এই যুগল। একে অপরকে চুম্বন করে তোলা একটি ছবি সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সেই সুখবর দিয়েছিলেন এই অভিনেত্রী। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৫ মে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইবলিন-তুষাণ। একই বছরের ১২ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দেন ইভলিন। ‘এ জাওয়ানি হ্যায় দেওয়ানি’খ‌্যাত এই অভিনেত্রী কন্যার নাম রেখেছেন আভা। ইভলিন শর্মা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাহো’। সুজিত পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন প্রভাস, শ্রদ্ধা কাপুর, জ্যাকি শ্রফ প্রমুখ। ২০১৯ সালের ৩০ আগস্ট মুক্তি পায় এ সিনেমা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম