ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনা দূতাবাস

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৩,  1:20 PM

news image

কাতার বিশ্বকাপে মেসিদের নিয়ে বাংলাদেশের উন্মাদনা নজর কাড়ে আর্জেন্টিনার। তাই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর করতে ফেব্রুয়ারিতে ঢাকায় দূতাবাস চালু করতে যাচ্ছে দেশটি। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো তিন দিনের সফরে আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন। পরদিন উদ্বোধন করবেন দূতাবাস। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর তার সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন। ১৯৭৮ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বন্ধ হয়ে যায় বলে জানা গেছে। উল্লেখ্য, কাতার বিশ্বকাপে মেসিদের নিয়ে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করে। এমনকি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের টুইটারেও বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে টুইট করে। শুধু তাই নয়, গত ২০ ডিসেম্বর আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম