ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ফাইনালের আগে শেষ অনুশীলন করতে পারেনি স্পেন

#

স্পোর্টস ডেস্ক

১৯ জুলাই, ২০২৬,  7:51 PM

news image

প্রবল বজ্রঝড়ের কারণে বিশ্বকাপ ফাইনালের আগে নির্ধারিত শেষ অনুশীলন করতে পারেনি স্পেন। শনিবার নিউইয়র্ক ও নিউ জার্সি এলাকায় বৈরী আবহাওয়ার কারণে দলটির অনুশীলন বাতিল করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, কোচ লুইস দে লা ফুয়েন্তের দলের নিউ জার্সির মেলানি লেন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের সূচি ছিল। শুরুতে অনুশীলন সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে নিরাপত্তার কথা বিবেচনা করে সেটি পুরোপুরি বাতিল করা হয়।

তবে স্পেনের অনুশীলন বাতিল হলেও আর্জেন্টিনা শেষ পর্যন্ত অনুশীলন সম্পন্ন করতে পেরেছে। লিওনেল মেসিদের অনুশীলন ভেন্যু ছিল স্পেনের ভেন্যু থেকে প্রায় পাঁচ মাইল দূরে মরিসটাউনে। যদিও বৈরী আবহাওয়ার কারণে তাদেরও মাঠে নামতে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে।

বাংলাদেশ সময় আজ রাত ১টায় নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম