ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত ১৫ বছরের নিচে শিশুদের জন্য আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ

ফরিদপুরে হাসপাতলে ঢুকে হামলা, ছাত্রলীগ নেতা কারাগারে

#

নিজস্ব প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০২২,  11:08 AM

news image

ফরিদপুর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনকে কুপিয়ে জখমের ঘটনায় করা মামলায় আসামি ছাত্রলীগ নেতা দেবাশীষ নয়নকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ এপ্রিল) জেলার এক নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুর রহমান দেবাশীষকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। তবে মামলার আরেক আসামি হাসপাতালের নার্স ইলা শিকদারের জামিন মঞ্জুর করা হয়। আসামি দেবাশীষ নয়ন (৩২) ফরিদপুর পৌর শহরের দক্ষিণ ঝিলটুলী মহল্লার বাসিন্দা। তিনি ফরিদপুর যুবলীগকর্মী ও জেলা ছাত্রলীগের সাবেক কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি একাধিক মামলার আসামি বলেও জানা গেছে। জানা যায়, ফরিদপুর শহরের হরিসভা এলাকার বাসিন্দা ফাহিম আহমেদের স্ত্রী হীরা বেগম ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কর্তব্যরত নার্স ইলা শিকদারের সঙ্গে ফাহিম আহমেদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে নার্স ইলা শিকদার দেবাশীষ নয়নকে সংবাদ দিয়ে ডেকে আনেন। দেবাশীষ এসে ফাহিম আহমেদের বুকে ছুরিকাঘাত করেন। পরে ইলা ও দেবাশীষ পালিয়ে যান। এদিকে ফাহিম আহমেদকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কুপিয়ে জখমের ঘটনায় ফাহিম আহমেদ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নার্স ইলা শিকদার ও দেবাশীষ নয়নকে আসামি করে মামলা দায়ের করেন। পরে নার্স ইলা শিকদার ও দেবাশীষ নয়ন উচ্চ আদালত থেকে ২১ দিনের আগাম জামিন নেন। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, তারা ২১ দিনের আগাম জামিন নেন। তাদের জামিন শেষ হওয়ার পর সোমবার (৪ এপ্রিল) ইলা ও দেবাশীষ ফরিদপুরে এক নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালত নার্স ইলার জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে দেবাশিষের আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। তিনি আরও বলেন, দেবাশীষকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্রুত পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম