ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী ঋণ থেকে মুক্তির দোয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

ফরিদপুরে বস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০২১,  2:15 AM

news image

ফরিদপুরে খুলনাগামী দিগন্ত পরিবহণ ও ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে জেলা সদরের মল্লিকপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন জেলার বোয়ালমারী উপজেলায় অবস্থিত ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. সুব্রত কুমার দাস (৩৫)।

তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের সুবাস চন্দ্র দাসের ছেলে। অপরজন দুর্ঘটনার শিকার মাইক্রোবাসের চালক মনির হোসেন মন্জু (৪০)। মনির হোসেন বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের আ. সালাম মোল্যার ছেলে। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, হতাহতরা মাইক্রোবাসে করে ফরিদপুরের বোয়ালমারী থেকে ঢাকা  যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুইজন নিহত হন। মাইক্রোবাসে থাকা অপর দুই যাত্রী ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর ও আলফাডাঙ্গা কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা. সমীর কুমার বালা দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত। মাইক্রোবাসে করে হোমিওপ্যাথি কলেজের শিক্ষকরা ঢাকায় পরীক্ষার খাতা আনার জন্য যাচ্ছিলেন। এ ব্যাপারে করিমপহর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, ঘাতক বাসটির চালক পালিয়ে গেছে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম