ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ফরাসি গোলরক্ষক শেভালিয়ারকে দলে ভেড়ালো পিএসজি

#

স্পোর্টস ডেস্ক

১১ আগস্ট, ২০২৫,  10:42 AM

news image

লিলের ফরাসি গোলরক্ষ লুকাস শেভালিয়ারকে চার কোটি ইউরোতে দলে নিয়েছে পিএসজি। ফরাসি গোলকিপারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। ইএসপিএন'এর সূত্রে জানা যায়, চুক্তির শর্তানুযায়ী আরও দেড় কোটি ইউরো সম্ভাব্য বোনাস যোগ হতে পারে। ক্লাবের ওয়েবসাইটে প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি এই তথ্য নিশ্চিত করেছেন। ২৩ বছর বয়সী এই গোলরক্ষকের সাথে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি হয়েছে পিএসজির।  শেভালিয়ার এ সম্পর্কে বলেছেন, ‘আমার স্বপ্ন সত্যি হয়েছে।’ ফ্রান্সের বেশ কিছু বয়সভিত্তিক দলে সুযোগ পেলেও এখনো জাতীয় দলে অভিষেক হয়নি শেভালিয়ারের।  শেভালিয়ারকে পিএসজির নতুন নাম্বার ওয়ান হিসেবে তাকে মাঠে দেখা যাবে। এর অর্থ হচ্ছে গত মৌসুমে পিএসজির ইতিহাস সৃষ্টিকারী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জিয়ানলুইজি দোন্নারুমা মূল দলে জায়গা হারাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে খেলা লিলি দলের সদস্য ছিলেন শেভালিয়ার। বিশেষ করে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ১-০ ও এ্যাওয়ে ম্যাচে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে তিনি অনবদ্য ভূমিকা রেখেছেন।  পিএসজি গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপের শিরোপা জয় করেছে। এই শিরোপা জয়ে ইতালিয়ান গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা দলকে সহযোগিতা করেছেন। ডোনারুমার সাথে দলে ব্যাক-আপ গোলরক্ষক হিসেবে ছিলেন রাশিয়ান মাতভে সাফোনোভ ও স্প্যানিয়ার্ড আরনাও টেনাস। এই দুজন অবশ্য এখনো পিএসজেিত রয়েছেন। এবারের গ্রীষ্মে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে শেভালিয়ারকে দলে নিল পিএসজি। এর আগে ইতালিয়ান-ব্রাজিলিয়ান টিনএজার রেনাটো মারিনকে দলে ভিড়িয়েছে প্যারিসের জায়ান্টরা।  এদিকে ক্লাবের একটি ঘনিষ্ট সূত্রমতে জানা গেছে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস জানিয়েছেন এক নম্বর গোলরক্ষক হিসেবেই ক্লাবে যোগ দিয়েছেন শেভালিয়ার। আগামী বুধবার ইতালিতে ইউরোপীয়ান সুপার কাপে পিএসজি টটেনহ্যামের মোকাবেলা করবে। তার আগেই শেভালিয়ারের ফ্রান্সে আসার প্রত্যাশা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম