ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

প্রেম শেষ, আর চাই না: মিথিলা

#

বিনোদন প্রতিবেদক

২৪ জুন, ২০২৪,  8:08 PM

news image

দীর্ঘদিন পর প্রাক্তন স্বামী তাহসানের সঙ্গে স্ক্রিন শেয়ার এবং দর্শক আগ্রহ প্রসঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। এই অভিনেত্রী বলেন, আমরা একসঙ্গে একটা লম্বা সফর পার করেছি। আমাদের দেখে দেখে মানুষের অভ্যাস হয়ে গেছে। আমরা একসঙ্গে এত কাজ করেছি। আমার মনে হয়, সেই জন্যই আবার যখন অনস্ক্রিনে ব্যাক করেছি, মানুষ এতটা এক্সাইটেড। এবারের ঈদে মুক্তি পেয়েছে তাদের ‘বাজি’ ওয়েব সিরিজটি। যা এরইমধ্যে বেশ আলোচনা তৈরি করেছে। বিশেষ করে এই সিরিজে মিথিলার প্রাক্তন তাহসানের উপস্থিতি আলোচনার তুঙ্গে এনেছে। তবে, শুধু এই সিরিজটিই নয়, মিথিলা নিয়মিত কাজ করছেন দুই বাংলার সিনেমাতেও। যদিও সেই কাজগুলোতে পুরোনো মিথিলার দেখা খুব কমই মিলছে। এক সময় বাংলাদেশে চুটিয়ে প্রেমের দৃশ্যে অভিনয় করেছেন তিনি। কিন্তু এখন সেই চরিত্রগুলো এড়িয়ে চলছেন এই অভিনেত্রী। মিথিলা বলেন, ‘প্রেম শেষ, আর চাই না।’ তিনি আরো জানান, প্রেমিকার চরিত্রে প্রচুর অভিনয় করেছেন। মিথিলা মনে করেন, এটা হয়ত তাকে ‘গার্ল নেক্সট ডোর বা পাশের বাড়ির মেয়ের মতো দেখায় বলে এখন আর এমন চরিত্র মিথিলাকে টানে না। সেই কারণেই গতানুগতিক প্রেমের গল্পকে এড়িয়ে চলছেন তিনি। মিথিলা এ প্রসঙ্গে আরও বলেন, ‘আমি প্রেমের গল্পে অভিনয় করতে চাই। কিন্তু সেই গল্প ইন্টারেস্টিং হতে হবে। তাতে আমার চরিত্রও অন্যরকম হতে হবে। পাশের বাড়ির মেয়ের বাইরে অন্য কিছু হলে করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম