ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২২,  3:58 PM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল করেছে সরকার। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ছুটির তালিকায় যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) ও শীতকালীন অবকাশের জন্য ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটির উল্লেখ রয়েছে। এতে আরও বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, ডিআর, ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম, বই বিতরণ উৎসবের প্রস্তুতি এবং ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন ও ফলাফল প্রকাশের জন্য শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হলো। তবে যিশু খ্রিস্টের জন্মদিনের (বড় দিন) ছুটি বহাল থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম