ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

প্রধানমন্ত্রীকে জাতিসংঘের অভিনন্দন কল্পিত কোনো বিষয় নয়: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৪,  2:36 PM

news image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের চিঠি মিডিয়ার কল্পিত কোনো বিষয় নয়, যা হয়েছে মিডিয়া তাই বলছে। শনিবার (২০ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডডের (ডিএমটিসিএল) দিয়াবাড়ির ডিপোতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী বলেন, জাতিসংঘের শুভেচ্ছা বার্তা সম্পর্কে আমিও গণমাধ্যম থেকে অবহিত হয়েছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়নি। এটাতো মিডিয়ার কল্পিত কোনো বিষয় নয়, যা হয়েছে মিডিয়া তাই বলছে। তিনি বলেন, বিশ্ব ইজতেমার জন্য মেট্রোরেল চলাচলের সময় সমন্বয় করা হবে। আর বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা বলে বইমেলায় সময় সমন্বয়ের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের কথা ভেবেই সুফল দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবার বাদে প্রতিদিন উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন এবং মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ৬টি এমআরটি লাইন শেষ করা হবে। ২৫ ভাগ কাজ শেষ হয়েছে। মতিঝিল থেকে কমলাপুর অংশ ২০২৫ সালের জুনে উদ্বোধন করা হবে। তিনি আরও বলেন, সেপ্টেম্বর থেকে পাতাল রেলের কাজ শুরু করা হবে। আর নভেম্বরে এমআরটি লাইন-৫ এর উড়াল অংশের কাজ শুরু হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম