ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

প্রত্যয় স্কিম: আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকরা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৪,  1:52 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে বসেন। বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলোচনা সন্তোষজনক হয়েছে বলে জানান ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পরও সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের তিন দফা দাবিতে চলমান শিক্ষক আন্দোলন মুলতবি করার কোনো সিদ্ধান্ত হয়নি, বরং পূর্বনির্ধারিত কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। রোববার (১৪ জুলাই) অনুষ্ঠেয় ফেডারেশনের জরুরি সভায় পরবর্তী করণীয় সম্পর্কে সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রেসিডেন্ট-সেক্রেটারির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। গত শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন। ২০২৫ সালের জুলাই থেকে সর্বজনীন পেনশনে আসবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তবে ‘প্রত্যয় স্কিমে’ থাকবেন না। শিক্ষক নেতারা বলছেন, আগামী বছর থেকে সরকারের বাধ্যতামূলক একই স্কিম সবার জন্য করা হলে এবং শিক্ষকদের আর্থিক ক্ষতি না হলে, তারা সেখানে যেতে পারেন। এছাড়া সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখবেন শিক্ষকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম