ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

পুলিশ কর্মকর্তা কাফি ৫ দিনের রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৪,  12:11 PM

news image

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফিকে সাভারের একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলহাস উদ্দিনের আদালত শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তদন্ত কর্মকর্তা পরিদর্শক ইনটেলিজেন্স আব্দুল্লাহ বিশ্বাস ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাদি পক্ষের শুনানিতে অংশ নেন ওমর ফারুক ফারুকী, শামসুজ্জামান দিপু প্রমুখ আইনজীবী। আর আসামি পক্ষের রিমান্ড বাতিল করে জামিন চান অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন। জানা গেছে, শেখ হাসিনাসহ ৪৭ জন এই মামলার আসামি। এদিকে ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহিল কাফিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম