ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পুলিশের হাত থেকে আসামি ছিনতাই, ২১ জনের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  12:36 PM

news image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের হাত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুই মামলার আসামি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান বাবুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) পাকুন্দিয়া থানার উপপরিদর্শক মো. সুজায়েত হোসেন বাদী হয়ে এ মামলা করেন। এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামে আসামি ছিনিয়ে নেওয়ার এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুরুজ্জামান বাবু উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি নৌকা প্রতীকে বিজয়ী হন। তার বাড়ি উপজেলার কামারকোনা গ্রামে। তিনি মৃত মনিরুজ্জামানের ছেলে। জানা গেছে, গত বছরের ২০ জুলাই ও ৪ আগস্ট পাকুন্দিয়া উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় পাকুন্দিয়া থানায় দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু। একটি মামলার বাদী বিএনপি কর্মী মো. নজরুল ইসলাম। তিনি গত বছরের ৫ সেপ্টেম্বর ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৮০-৯০ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেন। এ মামলায় নুরুজ্জামান বাবু ১৭ নম্বর আসামি। অপর মামলার বাদী উপজেলা তাঁতী দলের সভাপতি মো. মোস্তফা। তিনি গত বছরের ৬ সেপ্টেম্বর ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৫০-৬০ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেন। ওই মামলায় নুরুজ্জামান বাবু ১০ নম্বর আসামি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক মো. সুজায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আসামি চেয়ারম্যান নুরুজ্জামান বাবুকে গ্রেপ্তার করতে উপজেলার বাহাদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে আওয়ামী লীগের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানার ওসি মো. শাখাওয়াৎ হোসেনসহ একদল পুলিশ গিয়ে ছিনিয়ে নেওয়া আসামি নুরুজ্জামান বাবুসহ জড়িতদের ধরতে অভিযান চালায়। তবে এ অভিযানে পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াৎ হোসেন বলেন, এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  তিনি আরও বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম