ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পুলিশের পোশাক গোলাপী করার আহ্বান উমামার

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫,  3:10 PM

news image

বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন এ পোশাকের রং নিয়ে নেটদুনিয়ায় পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা- সমালোচনা। আর এই আলোচনার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা এক সাক্ষাৎকারের কিছু অংশ নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে পুলিশের পোশাক গোলাপী করার আহ্বান জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অনত্যম এই সমন্বয়ক। ভাইরাল হওয়া ওই ভিডিওতে এক প্রশ্নের জবাবে উমামা ফাতেমা বলেন, পুলিশের দ্রুততম সময়ে গোলাপি পোশাক দেওয়া উচিত। আমার মনে হয় যে, গোলাপি ভালো একটি প্রতীক, পোশাক হিসেবে। গোলাপি একটি আই সুদিং কালার। তবে পুলিশের সব ইউনিটের জন্য গোলাপি পোশাক দরকার নেই ইঙ্গিত করে তিনি বলেন, যারা মানুষকে এরেস্ট করে তাদের আবার গোলাপি দেওয়ার মানে হয় না। যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে হয়তো গোলাপি পোশাক দেওয়া যায়। উমামা ফাতেমার ওই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও সাক্ষাৎকারটি উমামা ফাতেমা পুলিশের পোশাকের রং পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে না কি পরে দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে। একইসঙ্গে পুলিশের পোশাক পরিবর্তন দাবি ওঠে। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সূত্র: ভাইরাল ভিডিও

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম