ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সাকিব-তাসকিনসহ ৭ বাংলাদেশি

#

স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  3:42 PM

news image

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর। দেশটির চারটি ভেন্যুতে এবারের পিএসএলের খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ২৪টিরও বেশি দেশ থেকে সব মিলিয়ে ২১৪ জন বিদেশি ক্রিকেটার প্রাথমিক তালিকায় ডাক পেয়েছেন। যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, তাসকিন আহমেদসহ ৭ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে প্লেয়ার্স ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বিশ্বসেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার সাকিব। তিনি ছাড়াও প্লাটিনাম ক্যাটাগরিতে আরও সাত বিদেশি খেলোয়াড় হচ্ছেন, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দাসুন শানাকা, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের রিচ টপলে এবং ডেভিড মালান, নিউজিল্যান্ড থেকে মার্টিন গাপটিল এবং ওয়েস্ট ইন্ডিজের পেসার ওডেন স্মিথ। ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার রয়েছেন। তারা হলেন- তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান ও মাহমু্দউল্লাহ রিয়াদ। এ ক্যাটাগরিতে রয়েছেন লিটন দাস ও পেসার এবাদত হোসেন। এর আগে বাংলাদেশি হিসেবে পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম