ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য সুখবর দিল সরকার

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৫,  10:43 AM

news image

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হয়রানি বন্ধে এবার নতুন সুখবর দিল সরকার। বাংলাদেশের মতো প্রবাসীরাও পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস পাবেন। এছাড়াও গত সরকারের রেখে যাওয়া পাসপোর্ট বিতরণে গতি বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ‍উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। তিনি জানান, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে পাসপোর্ট প্রস্তুত হয়েছে কি না তা জানার জন্য দূতাবাসে যেতে হবে না। পাসপোর্ট প্রস্তুত হওয়ার পরপরই প্রবাসীদের নম্বরে এসএমএম পাঠানো হবে। আজাদ মজুমদার জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের এক লাখ ৯৭ হাজার এমআরপি পাসপোর্ট আবেদন পেন্ডিং (অপেক্ষমাণ) ছিল। তার মধ্যে গত তিন সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো দূতাবাসগুলোতে পৌঁছে যাবে। আশা করছি এক মাসের মধ্যে সবাই পাসপোর্ট পেয়ে যাবেন। সরকার সব দেশের প্রবাসীদের ই-পাসপোর্ট দিতে চায়, সেজন্য কাজ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম