ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

পাটু‌রিয়া-দৌলত‌দিয়ায় ফেরি চলাচল শুরু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ডিসেম্বর, ২০২১,  11:06 AM

news image

আট ঘণ্টা বন্ধ থাকার পর মা‌নিকগ‌ঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটে আজ বুধবার সকাল সা‌ড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন রাসেল জানান, মঙ্গলবার রা‌তে ঘাট এলাকায় কুয়াশার তীব্রতা বাড়‌তে থাকে। পরবর্তীকালে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়লে রাত দেড়টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করা হয়। আজ বুধবার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে কুয়াশার তীব্রতা কে‌টে গে‌লে ফেরি চলাচল শুরু হয়। এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের জন্য বেশকিছু যানবাহনকে অপেক্ষা করতে দেখা গেছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে ছোট ছোট প্রাইভেটকার ও দূরপাল্লার বাসগুলোকে আগে পারাপারের ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেরি চলাচল শুরু হ‌লে যানবাহ‌নের চালকসহ সহকারী ও সাধারণ যাত্রী‌দের ম‌ধ্যে স্ব‌স্তি ফি‌রে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম