ঢাকা ০৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান, নিহত ৪ তারেক রহমানের ফ্লাইটে ব্যবহৃত বিমানে বড় ত্রুটির খবর সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী বড়াল প্রেসক্লাব বড়াইগ্রাম নাটোর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আরও ৭ জেলায় ‘ই-বেইলবন্ড’ চালুর উদ্যোগ বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের কর্মসূচি শুরু কাল থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি ঈদের ছুটিতে ৪ জেলায় যাবে জাকসুর বিশেষ বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া সংকটের গুজবে তেলের পাম্পে দীর্ঘ ভিড়

পলিশ করা চকচকে চাল আর বাজারে থাকবে না : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুলাই, ২০২৪,  4:38 PM

news image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের পুষ্টিমান ঠিক রাখতে পলিশ করা চকচকে চাল বাজারজাত বন্ধে আইন করা হয়েছে। খুব শিগগিরই এর বাস্তবায়ন করা হবে। পলিশ করা চকচকে চাল আর বাজারে থাকবে না। সোমবার (৮ জুলাই) দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ ও বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী আরও বলেন, নতুন আইন অনুযায়ী ধান থেকে চাল করার সময় সর্বোচ্চ দুই ছাঁটাই দেওয়া যাবে। চাল বেশি পরিমাণে ছাঁটাই করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। চাল ছাঁটাই কম করা হলে প্রায় ১৬ থেকে ১৮ টন চাল নষ্ট হবে না। এ ছাড়াও অতিরিক্ত চাল ছাঁটাইয়ের কারণে উৎপাদন খরচ বেশি হওয়ায় চালের দাম বেশি হয়। বর্তমান সরকার কৃষির যান্ত্রিকীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, আগে হাল দিয়ে জমি চাষ হতো, এরপর এল পাওয়ার টিলার। এখন ধান কাটা–মাড়াই মেশিনসহ আরও আধুনিক প্রযুক্তি এসেছে। সরকার কৃষি প্রণোদনা দিয়ে কৃষিকে সম্পূর্ণভাবে যান্ত্রিকীকরণের প্রয়াস চালাচ্ছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। বন্যা, খরা লেগেই থাকে। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এ জন্যই কৃষির যান্ত্রিকীকরণ আরও বেশি প্রয়োজন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম