ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

পর্যাপ্ত মজুদ থাকা স্বত্তেও কমছে না চালের দাম

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২২,  2:20 PM

news image

মজুদ পর্যাপ্ত, সরবরাহও স্বাভাবিক। তবুও কমছে না চালের দর। উল্টো অস্বাভাবিক বেড়েছে সুগন্ধি চালের দাম। দাম বৃদ্ধির জন্য খুচরা ও পাইকারি বিক্রেতারা মিল মালিকদের দায়ী করছেন। আর মিল মালিকদের দাবি, উৎপাদন প্রক্রিয়ায় সম্পৃক্ত নয়, এমন মধ্যস্বত্বভোগীদের মজুদ প্রবণতায় স্থিতিশীল হচ্ছে না চালের বাজার। দফায় দফায় বৃদ্ধি পেয়ে এখনও চড়া দামেই স্থিতিশীল চালের বাজার। নতুন করে আর দাম বাড়ছে না, কিন্তু কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। নিত্য খাদ্যপণ্যের অস্বভাবিক চড়া বাজারে চালের বাড়তি দর চাপে ফেলেছে সীমিত আয়ের মানুষদের। খুচরা পর্যায়ে,

প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৮ টাকা কেজি দরে। নাজিরশাইল ৬৬ থেকে ৭২, পাইজাম মিলছে ৫০ টাকা কেজিতে। খুচরা ও পাইকারি বিক্রেতাদের অভিযোগ, পুরানো চালের যথেষ্ট মজুদ আছে। মিলগেটে চালের উচ্চমূল্য ধরে রাখা হয়েছে। আর মিল মালিকরা বলছেন, এখন চালের পর্যাপ্ত মজুদ আছে। সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় বাজারে চালের সরবরাহও বেড়েছে। উৎপাদন প্রক্রিয়ায় সম্পৃক্ত নয, এমন ব্যবসায়ীদের মজুদ প্রবণতার কারণে স্থিতিশীল হচ্ছে না চালের বাজার। এদিকে রজমান মাসের শুরুতেই, আরেক দফা দামের ধাক্কা লেগেছে সুগন্ধি চালে। পোলাওয়ের চালের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা বেশি। আর এক কেজি কাটারিভোগের জন্যও বাড়তি ৪০ টাকা গুণতে হবে। বিক্রেতারা মনে করছেন, কয়েক সপ্তাহ পরই নতুন মৌসুমের চাল বাজারে আসতে শুরু করবে। সরবরাহ বাড়বে মিনিকেট ও পাইজামের। ফলে দাম কমে আসতে পারে। কিন্তু পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের কাঁচা ধান তলিয়ে যাওয়ায় ব্যাহত হতে পারে উৎপাদন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম