ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

রমজানে কয়টা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  11:17 AM

news image

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকিং কার্যক্রমে আনা হয়েছে সময়সূচির পরিবর্তন। আজ বৃহস্পতিবার থেকে নতুন সময় অনুযায়ী দেশের সব ব্যাংকে গ্রাহক লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণায় বলা হয়েছে, রমজানজুড়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত গ্রাহকরা সরাসরি ব্যাংক কাউন্টারে লেনদেন করতে পারবেন। তবে গ্রাহকসেবা বন্ধ হলেও ব্যাংকগুলো দাপ্তরিক কার্যক্রম চালাবে বিকেল ৪টা পর্যন্ত। একই সময়সূচি প্রযোজ্য থাকবে কেন্দ্রীয় ব্যাংক ও সব তফসিলি ব্যাংকের অফিস কার্যক্রমের ক্ষেত্রেও। এ সময়ের মধ্যে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিসহ প্রয়োজনীয় প্রশাসনিক কাজ সম্পন্ন করতে হবে। রমজানে শেয়ারবাজারের লেনদেন সময়ও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রমজান শেষ হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস এবং লেনদেন সময়সূচি আগের নিয়মে ফিরে যাবে। প্রতিবছরের মতো এবারও রোজাদার গ্রাহক ও কর্মীদের সুবিধা বিবেচনায় নিয়েই এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম