ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

পরীমণি-রাজের বিয়ে আজ

#

বিনোদন প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২২,  4:17 PM

news image

শুক্রবার রাতে হয়ে গেল ঢাকাই সিনেমার আলোচিত অফস্ক্রিন জুটি শরিফুল রাজ ও পরীমণির গায়েহলুদ। আজ সম্পন্ন হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এ দম্পতি কিছুদিন আগে জানিয়েছিলেন, ঘরোয়াভাবে ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন, দিয়েছেন মা-বাবা হওয়ার সুখবরও। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় রাজ-পরী দম্পতির গায়েহলুদের ছবি শেয়ার করেন নির্মাতা রেদওয়ান রনি। সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি।

সেখানে শুভ কামনায় ভেসেছেন দুই তারকা। এরপর রাজ ও পরী নিজেরাই ছবি শেয়ার করেন। জানা গেছে, রনি ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও চয়নিকা চৌধুরী। ছিলেন রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজ করতে গিয়ে গত অক্টোবরে কাছাকাছি আসেন পরীমণি ও রাজ। সম্পর্কের কয়েক দিনের মাথায় তারা বিয়ে করেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম