ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

পদ্মা সেতু: অবৈধভাবে প্রাইভেটকার পার্কিং করে টিকটক, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুন, ২০২২,  3:47 PM

news image

পদ্মা সেতুতে অবৈধভাবে প্রাইভেটকার পার্কিং করে টিকটক ভিডিও বানানোর দায়ে ফখরুল আলম নামে এক যুবককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পদ্মা সেতু চালুর দ্বিতীয় দিনে ওই যুবককে এ সাজা দেয়া হয়। সোমবার (২৭ জুন) দুপুর পৌনে ২টায় পদ্মা সেতুর মাঝামাঝিতে সেতু কর্তৃপক্ষের নিয়ম ভাঙার দায়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

এ সময় অর্থদণ্ডপ্রাপ্ত যুবক তার অপরাধ স্বীকার করে জরিমানার টাকা পরিশোধ করেন। এর আগে রোববার জনসাধারণের জন্য খুলে দেয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। এরপর থেকেই উৎসাহ-উদ্দীপনা নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন সাধারণ যাত্রীরা। তারই ধারাবাহিকতায় ৭/৮ জনের একটি গ্রুপ গাড়ি নিয়ে পদ্মা সেতুতে আসে ঘুরতে সোমবার। এ সময় গাড়ি থামিয়ে সেতুর মাঝামাঝি স্থানে অবৈধ পার্কিং ও টিকটক ভিডিও করার দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়। এর মধ্যে ফখরুলকে জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর সময় সংবাদকে জানিয়েছেন, সেতুর সার্বিক নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলমান থাকবে। এ সময় আরও পাঁচটি গাড়িকে সতর্ক করেছে। এর আগে রোববার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষেধ।


-সূত্র: সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম