ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি

#

বিনোদন প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২৩,  4:43 PM

news image

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। তার বাসা থেকেই পুরস্কারটি চুরি হয়েছে বলে জানা যায়। গণমাধ্যমে ন্যানসি জানিয়েছেন, গৃহকর্মীকে সন্দেহ করে তিনি গুলশান থানায় লিখিত অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘আমার বাসায় তাহমিনা নামের মেয়েটির ঈদ পর্যন্ত কাজ করার কথা ছিল। কিন্তু ৫ এপ্রিল সে হঠাৎ জানায়, কাজ করতে পারবে না। কারণ হিসেবে তার অসুস্থতার কথা বলে। কিন্তু আমি চিকিৎসার জন্য সাহায্য করব বললেও তাহমিনা বিভিন্ন অজুহাতে কাজ ছেড়ে দেয়।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অন্যান্য জিনিস চুরি যাওয়া প্রসঙ্গে ন্যানসি আরও বলেন, ‘ঈদের আগে ঘর গোছাতে গিয়ে দেখি, স্বর্ণপদক ও আমার আরও কিছু জুয়েলারি নেই। পরে বিষয়টি থানায় জানানো হলে তাহমিনার বোনকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় তাহমিনা চুরি করেছে।’ প্রসঙ্গত, এক যুগের বেশি সময় দেশের সংগীতাঙ্গনে নিয়মিত গান করছেন ন্যানসি। ২০১১ সালে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ গানটির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম