নিজস্ব প্রতিনিধি
২৭ ডিসেম্বর, ২০২১, 3:24 PM
নীলফামারীতে তিনটিতে নৌকা আটটিতে স্বতন্ত্র ও একটিতে জাকের পার্টির চেয়ারম্যান প্রার্থীর জয়
নীলফামারী প্রতিনিধি: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর দুই উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামীলীগ, আটটিতে স্বতন্ত্র ও একটিতে জাকের পার্টির চেয়ারম্যান প্রার্থী জয় লাভ করেছেন। এরমধ্যে ডিমলা উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে দুটিতে আওয়ামীলীগ প্রার্থী এবং বাকি পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন ডিমলা সদর ইউনিয়নের আবুল কাশেম সরকার (নৌকা), পশ্চিম ছাতনাই ইউনিয়নে আনোয়ারুল হক সরকার (নৌকা) এবং পুর্ব ছাতনাই ইউনিয়নে অধ্যক্ষ আব্দুল লতিফ খান (আনারস), ঝুনাগাছ চাপানি ইউনিয়নে একরামুল হক চৌধুরী (ঘোড়া), বালাপাড়া ইউনিয়নে জাহেদুল ইসলাম (আনারস), নাউতারা ইউনিয়নে আহমেদ ইমতিয়াজ (আনারস) ও খালিশা চাপানি ইউনিয়নে শহিদুজ্জামান সরকার(ঘোড়া)। অপরদিকে সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে একটিতে আওয়ামীলীগ, একটিতে জাকের পার্টি ও বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন বাঙ্গালীপুর ইউনিয়নে আওয়ামীলীগের শাহজাদা সরকার(নৌকা), বোতলাগাড়ি ইউনিয়নে মনিরুজ্জামান জুন (ঘোড়া), কাশিরাম বেলপুকুর ইউনিয়নে জাতের পার্টির লানচু হাসান চৌধুরী (গোলাপ ফুল) ও খাতা মধুপুর ইউনিয়নে মাসুদ রানা পাইলট (মটর সাইকেল) ও কামারপুকুর ইউনিয়নে আনোয়ার হোসেন সরকার (মটর সাইকেল)। তথ্য নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ উৎসবমুখর পরিবেশে দলে দলে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে।