ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৪ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ডিসেম্বর, ২০২১,  10:51 AM

news image

নীলফামারীর সদর কুন্দুরপুর ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৮ ডিসেম্বর) সকালে ওই ইউনিয়নের বউ বাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতরা হলেন,

লিমা আক্তার (৮), মিনা আক্তার (৭), মোমিনুর রহমান (৪) ও শামীম হোসেন (৩০)। এদের মধ্যে লিমা, মিনা ও মোমিনুর ভাইবোন। নিহতদের সবার বাড়ি সদর উপজেলার কুন্ডপুকুর ইউনিয়নের বৌবাজারে। স্থানীয়রা জানান, নিহত তিন শিশু রেললাইনের ওপর রোদ পোহার পর খেলছিল। পরে খুলনাগামী একটি ট্রেন আসতে দেখে শামীম তাদের লাইন থেকে সরাতে যান। এ সময় ৪ জনই ট্রেনে কাটা পড়ে মারা যান। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম