ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমনা পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে বিএনপিকে নেতৃত্বশূন্য করতে সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  4:44 PM

news image

নির্বাচনের আগে বিএনপিকে নেতৃত্বশূন্য করতে সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর অংশ হিসেবে সরকার বিভিন্ন মামলায় সাজা দিয়ে বিএনপির কেন্দ্রীয় এবং জনপ্রিয় নেতাদের কারাগারে আটকে রাখার কৌশল নিয়েছে, এমন অভিযোগ তার। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বুধবার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলন ডাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার দলের নেতাদের মামলা ও সাজা দিয়ে সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চায় বলে অভিযোগ করেন তিনি। দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের ব্যর্থতার অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ব্যর্থ সরকার অযথাই বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে কথা হলেও মানবাধিকার বা অন্য ইস্যুতে কথা হয়নি বলে জানান মির্জা ফখরুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম