ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

নির্ধারিত সময়ে পণ্য খালাস না করলে গুনতে হবে তিনগুণ জরিমানা: উপদেষ্টা সাখাওয়াত

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৫,  12:33 PM

news image

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য আমদানি করা হয়েছে। সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কোনো আমদানিকারক বন্দর থেকে যদি নির্ধারিত সময়ে পণ্য না নেয়, তাহলে তাকে তিনগুণ জরিমানা দেওয়া লাগবে। মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, বাজারে ভোজ্যতেলের কিছুটা সংকট রয়েছে। তবে শাক সবজির দাম বাড়েনি।  এর আগে, আজ সকালে সচিবালয়ে গত ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযান দুর্ঘটনায় নিহত ৬ শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয়। এ সময় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ ও আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক তুলে দেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম