ঢাকা ০৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

নিবন্ধনের অনুমতি পাচ্ছে ৫০০ সিসির মোটরসাইকেল

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৩,  12:51 PM

news image

দেশে ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল নিবন্ধনের অনুমতি দেওয়ার পথে হাঁটছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। অনুমোদন পেলেই দেশের রাস্তায় ৫০০ সিসির উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল চলাচলে আর কোনো বাধা থাকবে না। জানা গেছে, গত ৯ এপ্রিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি সভায় এ বিষয়ে আলোচনা হয়। এতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিষয়টি নিয়ে আরও বৈঠক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন বিভাগের অতিরিক্ত সচিব ইউছুব আলী মোল্লা। দেশে ২০১৭ সাল থেকে ১৬৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের নিবন্ধন দিচ্ছে বিআরটিএ। এর বেশি সিসির মোটরবাইকের নিবন্ধন নেওয়ার সুযোগ নেই। তবে গত বছরের এপ্রিলে দেশে ৫০০ সিসির মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

একই সঙ্গে মোটরসাইকেল উৎপাদন করে দেশীয় বাজারে বিক্রির অনুমতি দেওয়া হয়। তবে অনুমতি পেলেও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নিবন্ধন না দেওয়ায় ১৬৫ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেল বিক্রি করতে পারছে না কোম্পানিগুলো। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দিতে উৎপাদক এবং আমদানিকারকদের প্রস্তাবের পাশাপাশি একটি কোম্পানির চাপ রয়েছে। এ কারণেই মন্ত্রণালয় তৎপর হয়েছে। গত রোববারের বৈঠকে যোগ দেওয়া বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেছেন, রেজিস্ট্রেশন অনুমতি দেওয়ার প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আরও অনেক ধাপ বাকি। রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হলে ফি নির্ধারণ করা হবে। এ বিষয়ে সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর বক্তব্য জানা সম্ভব হয়নি। বাংলাদেশ মোটরসাইকেল সংযোজনকারী ও উৎপাদক সমিতির সভাপতি মতিউর রহমান বলেন, ভারতীয় প্রতিষ্ঠান বাজাজের ৩০০ এবং ৩৫০ সিসির মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানির জন্য এলসি খোলা হয়েছে। আগামী জুলাইয়ে এগুলো আসবে। তবে উচ্চ সিসির মোটরসাইকেলের নিবন্ধনের ফি বাস্তবসম্মত হতে হবে। লাখ টাকা ফি হলে ক্রেতারা কিনবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম