ঢাকা ০৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি, ৫০ পুলিশ সদস্য আহত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার পক্ষে আপিল হয়নি, তার সম্পদ বাজেয়াপ্তে চিঠি দিচ্ছে রাষ্ট্রপক্ষ ফ্যাসিস্ট সরকারের আমলে অবৈধ ক্লিনিক চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ২০ বোতল ভারতীয় মদ আটক সাতক্ষীরায় স্কুল পর্যায়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৩ জন গ্রেফতার শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  8:49 PM

news image

‘দাম কমাও- জান বাঁচাও’ এই স্লোাগান নিয়ে নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে শহরের চৌরাস্তায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির  সভপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক এ্যাড.আবু সায়েম, সম্পাদকীয় মন্ডলী সদস্য আহছানুল হাবিব বাবু,

উদীচীর সভাপতি সেতারা বেগম,সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রেজু প্রমুখ । মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী নিত্যপন্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ অবস্থায় দ্রব্যমূল্যে বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে মানুষের কষ্টের সীমা থাকবেনা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম