ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

নাশকতা ঠেকাতে সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৩,  11:47 AM

news image

সপ্তম দফায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে নাশকতা ঠেকাতে দেশব্যাপী ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন বিজিবি। সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয় এ অবরোধ। চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। এদিকে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফা, ১১ ও ১২ চতুর্থ দফা এবং ১৫ ও ১৬ নভেম্বর পঞ্চম দফায় অবরোধের ডাক দেয় দলটি। মাঝে ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি দিয়ে ২২ ও ২৩ নভেম্বর ফের ষষ্ঠ দফা এবং ২৬ ও ২৭ নভেম্বর সপ্তম দফা অবরোধের ঘোষণা দেয় বিএনপি-জামায়াত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম