ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী টি-২০ এশিয়া কাপ: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২২,  10:37 AM

news image

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সোমবার (১০ অক্টোবর) সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়ায় ম্যাচটি। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামন। টুর্নামেন্টে এখন পর্যন্ত সমান পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ভারত প্রথম ও পাকিস্তান দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তার পরে থাকা শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পয়েন্ট ৬ করে। চার ম্যাচ খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের জয়-পরাজয় সমান দুটি করে। পাঁচে থাকা বাংলাদেশের পয়েন্ট চার। স্বস্তির বিষয় বাংলাদেশের আজকের ম্যাচ ছাড়াও আরও একটি ম্যাচ বাকি। দুই ম্যাচ জিতলেও যদি থাইল্যান্ড তাদের শেষ ম্যাচে জয় পায় তাহলে তাকিয়ে থাকতে হবে রানরেটের দিকে। যেকোনো একটি ম্যাচ জিতলে আশা করতে হবে ওদিকে থাইল্যান্ড যেন ভারতের কাছে হারে। এখানেও ভাগ্য নির্ধারণ হতে পারে রানরেটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম