ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নারী ক্রিকেটের এফটিপিতে ৩০১টি আন্তর্জাতিক ম্যাচ

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২২,  3:43 PM

news image

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ মঙ্গলবার প্রথমবারের মতো নারী ক্রিকেটের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) ঘোষণা করেছে। এই বছর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ম্যাচগুলো হবে। এই সময়ে ৩০১টি আন্তর্জাতিক ম্যাচ হবে। এর মধ্যে সাতটি টেস্ট, ১৩৫টি ওয়ানডে এবং ১৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ হবে। এই সময়ে ১০টি দল— অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ আটটি করে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ খেলবে। অবশ্য ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলবে না। ক্রিকবাজের খবরে জানা গেছে এই তথ্য। এফটিপির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো ২০২৫ সালের শুরুতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার মাল্টি ফরম্যাটের অ্যাশেজ সিরিজটি একটি স্বতন্ত্র সিরিজ হবে। সেই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে পুরুষদের অ্যাশেজ। এই সময়ের মধ্যে ইংল্যান্ড পাঁচটি টেস্ট খেলবে, অস্ট্রেলিয়া খেলবে চারটি, দক্ষিণ আফ্রিকা তিনটি এবং ভারত দুটি টেস্ট খেলবে। আইসিসি ক্রিকেটের মহাব্যবস্থাপক ওয়াসিম খান বলেন, ‘নারী ক্রিকেটের জন্য এটি বিশাল ব্যাপার। এই এফটিপি শুধু ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না বরং আগামী বছরগুলোতে নিশ্চিত বৃদ্ধি পেতে পারে, এমন একটি কাঠামোর ভিত্তিও তৈরি করে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম